ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।পূজা দাস এবং অনণ্যা দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয়ের ধারা অব্যহত রাখলো বাইখোড়া স্কুল। প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা ৩ ম্যাচে জয় পেয়ে শীর্ষে উঠে এলো বাইখোড়া স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেট আসরে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত আসরে বাইখোড়া স্কুল ৬ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। শুক্রবার সকালে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে উত্তর তাউখোমা স্কুল ৩১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে। দল সর্বোচ্চ ৩৫ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ঈশা রাণী দেববর্মা ৮৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩১,অন্তরাণী নোয়াতিয়া ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং রেশ্মি নোয়াতিয়া ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। বাইখোড়া স্কুলের পক্ষে পূজা দাস (৪/২৯) এবং অনণ্যা দেবনাথ (৩/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বাইখোড়া স্কুল ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পূজা দাস ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ (অপ:), অনণ্যা দেবনাথ ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ (অপ:) এবং সুপ্রিয়া দাস ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া (৩/৫৮) সফল বোলার।

পূজা, অনন্যার অলরাউন্ড পারফরম্যান্সে শান্তিরবাজার ক্রিকেটে বাইখোড়া জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















