News Flash

  • Home
  • দিনের খবর
  • মানিকচকে আমবাগানে পরিত্যক্ত ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার
Image

মানিকচকে আমবাগানে পরিত্যক্ত ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার

মানিকচক, ৭ ডিসেম্বর (হি. স.) : মালদার মানিকচকের গোপালপুর অঞ্চল ও রাজনগর মাঠে আমবাগানের একটি আম গাছের তলায় পরিত্যক্ত ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার হল। বুধবার ঘটনাস্থলে উপস্থিত হন মালদার মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার ও মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। বোম স্কোয়াড টিম এসে দুইটি পরিত্যাক্ত ব্যাগ থেকে আনুমানিক ৭ টি বোম উদ্ধার করে। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

জানা গেছে, যেখানে বোমা উদ্ধার হয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটা বাগান বাড়ি রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য দফতর। বোম স্কোয়াড টিম এসে বোম গুলিকে নিষ্ক্রিয় করে। কারা এই বোমাগুলো রেখে গেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, নভেম্বর মাসে বোমে আহত হয়েছিল দুই শিশু। পাশাপাশি কয়েক মাস আগে গোপালপুর অঞ্চলে বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছিল প্রায় চারজন। ফলে রীতিমত আতঙ্ক রয়েছেন আমবাগান এলাকার লোকজনের মনে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top