News Flash

  • Home
  • দেশ
  • তেজস্বীর সঙ্গে কথা বলে লালুর খোঁজ নিলেন মোদী, নীতীশ জানালেন আরজেডি প্রধান ভালো আছেন
Image

তেজস্বীর সঙ্গে কথা বলে লালুর খোঁজ নিলেন মোদী, নীতীশ জানালেন আরজেডি প্রধান ভালো আছেন

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ফোন করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লালুর ছেলে তেজস্বীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাবা এখন কেমন আছেন, তা তেজস্বীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী। লালুর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। লালুর দ্বিতীয় মেয়ে রোহিণী আচার্য তার একটি কিডনি বাবাকে দান করেছেন। এদিনই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, লালুপ্রসাদ যাদব ভালো আছেন। নীতীশ জানান, তিনি ভালো আছেন। সব কিছু ভালোভাবে কেটেছে, এটাই আনন্দের বিষয়। চিকিৎসকরাও বলেছেন তিনি ভালো আছেন। আমি তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেছি।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top