News Flash

  • Home
  • দেশ
  • সাকেত গ্রেফতারে প্রকাশ্যে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

সাকেত গ্রেফতারে প্রকাশ্যে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

অজমের শরিফ (রাজস্থান), ৬ ডিসেম্বর (হি. স.) : “এ সবই আসলে ‘প্রতিহিংসামূলক’ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করেছিলেন বলেই গ্রেফতার করা হয়েছে সাকেতকে।” তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতার হওয়ার বিষয়টিকে এই ভাষাতেই ধিক্কার জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার অজমের শরিফে প্রার্থনা করেন মমতা। তার পরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকেতের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, ‘‘খুব খারাপ এবং দুঃখের খবর। সাকেত খুবই ঝকঝকে এক জন মানুষ। সমাজমাধ্যমে তিনি খুবই জনপ্রিয়। ও কোনও ভুল করেনি।’’

মুখ্যমন্ত্রী জানান যে, গোখলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে মাঝরাতে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর কথায়, ‘‘সাকেতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। অসুস্থ ছিলেন। অনেক কষ্টে প্রাণ বাঁচানো হয়েছে। সোমবার জয়পুরে আসছিলেন। রাত দু’টোর সময় গুজরাতের পুলিশ আমদাবাদে নিয়ে গিয়েছে। কেন, না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা টুইট করেছিলেন।’’

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top