News Flash

  • Home
  • দেশ
  • শীতকালীন অধিবেশনের সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার : সংসদীয় মন্ত্রী
Image

শীতকালীন অধিবেশনের সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার : সংসদীয় মন্ত্রী

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : বুধবার থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনের একদিন আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে সরকার সব দলের নেতাদের কাছে এ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার আবেদন জানায়। বৈঠকে সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছে।

সংসদ ভবন কমপ্লেক্সে আয়োজিত সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ সমস্ত দলের নেতারা অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৪৭টি দলের মধ্যে ৩১টি দলের নেতারা অংশ নিয়েছেন। বিরোধী দলের নেতারা কিছু পরামর্শ দিয়েছেন, যা লক্ষ্য করা গেছে।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর খ্রিস্টান সমাজ এবং বড়দিনের উৎসবকে অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করে জোশী বলেন, “আমরা বড়দিনকে অবহেলা করছি বলে অভিযোগের নিন্দা জানাই। ২৪ ও ২৫ ডিসেম্বর ছুটি থাকবে। জোশী বলেন, সরকার প্রতিটি বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। স্পিকার ও চেয়ারম্যানের অনুমতির পর সেগুলো নিয়ে আলোচনা হবে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top