News Flash

  • Home
  • দেশ
  • আম্বেদকরের সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের মনে আশা জুগিয়েছে : প্রধানমন্ত্রী
Image

আম্বেদকরের সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের মনে আশা জুগিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার আম্বেদকরের প্রয়াণ বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, আম্বেদকরের সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের মনে আশা জুগিয়েছে।

পুণ্যতিথিতে ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ। মঙ্গলবার সকালে সংসদ ভবনের লনে ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে বাবাসাহেবের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন সকালে টুইট করে লিখেছেন, “মহাপরিনির্বাণ দিবসে ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধার্ঘ্য এবং দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ ও অনুকরণীয় সেবাকে স্মরণ করছি। তাঁর সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের মনে আশা জুগিয়েছে।” ভারতীয় সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আম্বেদকরের অবদানকে কখনও ভোলা যাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top