News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪ ঘন্টার জন্য বিদ্যুৎহীন এসএনসিইউ ওয়ার্ড, অম্বিকাপুরের হাসপাতালে মৃত্যু ৪টি শিশুর
Image

৪ ঘন্টার জন্য বিদ্যুৎহীন এসএনসিইউ ওয়ার্ড, অম্বিকাপুরের হাসপাতালে মৃত্যু ৪টি শিশুর

অম্বিকাপুর, ৫ ডিসেম্বর (হি.স.): বড়সড় গাফিলতির ঘটনা প্রকাশ্যে এল ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৪টি শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে এসএনসিইউ ওয়ার্ডে বিদ্যুৎ ছিল না তাই। এর ফলে ওই ওয়ার্ডের ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়, এতে ৪টি শিশুর মৃত্যু হয়। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন এসপি, কালেক্টর-সহ কংগ্রেস আধিকারিকরা।

ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও বলেছেন, “আমি স্বাস্থ্য সচিবকে তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছি। আরও তথ্য সংগ্রহ করতে অম্বিকাপুর হাসপাতালে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, ৪টি শিশুর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। শিশুদের মৃত্যুর ঘটনায় পরিজনরা হাসপাতাল ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁরা বলে বিদ্যুৎ না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্তান হারানোর পর তাঁদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top