News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকার গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ঃ শিক্ষামন্ত্রী

সরকার গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ শিক্ষার কোন বিকল্প নেই৷ গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রছাত্রীদের সমাজ গঠনে অগ্রণী ভূমিকা নিতে হবে৷ তবেই সমাজ এবং দেশ সমৃদ্ধ হবে৷ আজ মোহনপুরের স্বামী বিবেকান্দ মহাবিদ্যালয়ে নবীণ বিদ্যার্থীবরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা যাতে এই রাজ্যেই পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ছাত্রছাত্রীদের সংবেদনশীল হবার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশকে ভালবাসতে হবে, দেশ গড়ার কাজে অন্যকেও উদ্বুদ্ধ করতে হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস৷ স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী গোপাল ক’ষ্ণ বণিক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. হারাধন সহা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, কলেজের শিক্ষা সংসদের সম্পাদক দেববত রায় প্রমুখ৷ অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top