News Flash

Image

ত্রিপুরায় সিপিএম লাশ খুঁজছে : বিজেপি

আগরতলা, ১ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় সিপিএম লাশ খুঁজছে। গতকাল চড়িলামে রাজনৈতিক সংঘর্ষে একজনের মৃত্যু এবং আজ ওই মৃতদেহ নিয়ে অহেতুক জলঘোলা করার জন্য এই ভাষায় সিপিএম-কে বিঁধেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তাঁর সাফ কথা, ত্রিপুরায় স্বাভাবিক নির্বাচন হোক চাইছে না সিপিএম। তাই, তাঁরা ক্যাডারদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আজ সাংবাদিক সম্মেলনে নবেন্দু বলেন, গতকাল চড়িলামে বিজেপির ঘর ঘর অভিযানে জনজাতি অংশের মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে সিপিএম হামলা করেছে। আমরা এমন ঘটনা হোক তা চাই না। কিন্তু, সিপিএম কতটা বর্বর সন্ত্রাসী হতে পারে মানুষ সে বিষয়ে অবগত আছেন। তাঁর কটাক্ষ, সিপিএম লাশ নিয়ে রাজনীতি করেন। তাই, প্ররোচনার ফাঁদে পা দেবেন না, দলীয় কর্মীদের সতর্ক করে দেন তিনি।

নবেন্দুর জোর গলায় বলেন, স্বাভাবিকভাবে নির্বাচন হোক সিপিএম চাইছে না। তাই, তাঁরা ক্যাডারদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গতকালের ঘটনায় সিপিএমের নেতারা যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের সম্পর্কে মানুষ ভালই অবগত আছেন। ফলে, সিপিএমের প্ররোচনার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি।এদিন তীব্র কটাক্ষ করে বলেন, সিপিএম এখন লাশ খুঁজছে। তাঁরা সন্ত্রাসী এবং তাঁদের পূর্বপুরুষরাও সন্ত্রাসী ছিলেন। তিনি মনে করিয়ে দেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরায় ১৮ জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। তাই এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, একটি প্রাণী সবসময় লাশ খুঁজে বেড়ায়, আজ লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। সিপিএমও লুপ্তপ্রায় হওয়ার পথেই এগিয়ে চলেছে। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top