News Flash

  • Home
  • দেশ
  • মোদীকে কে কত বেশি খারাপ কথা বলতে পারে, তা নিয়ে কংগ্রেসে প্রতিযোগিতা চলছে : প্রধানমন্ত্রী
Image

মোদীকে কে কত বেশি খারাপ কথা বলতে পারে, তা নিয়ে কংগ্রেসে প্রতিযোগিতা চলছে : প্রধানমন্ত্রী

পঞ্চমহল, ১ ডিসেম্বর (হি.স.): এক বাক্যে গোটা কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের পঞ্চমহলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মোদীকে কে কত বেশি খারাপ কথা বলতে পারে, তা নিয়ে কংগ্রেসে প্রতিযোগিতা চলছে। এদিন পঞ্চমহলের কালোলে একটি নির্বাচনী জনসভা থেকে উপস্থিত মানুষজনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “তাদের (কংগ্রেস) একটি শিক্ষা দিতে হবে আমাদের এবং উপায় হল ৫ তারিখে (গুজরাট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট) “পদ্ম”-কে ভোট দিয়ে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “তাঁরা যদি গণতন্ত্রে বিশ্বাস করত, তাহলে কখনোই এই পর্যায়ে যেতে পারত না। তাঁরা গণতন্ত্র নয়, একটি পরিবারে বিশ্বাস করে। একটি পরিবারকে খুশি করার জন্য তাঁরা যে কোনও কিছু করতে পারে এবং সেই পরিবারই তাঁদের কাছে সবকিছু, গণতন্ত্র নয়।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি খাড়গেজিকে সম্মান করি। তাঁকে যা বলতে বলা হয়েছে সে তো তাই বলবে। কংগ্রেস জানে না এটা রামভক্তদের গুজরাট। রামভক্তদের এই ভূমিতে তাঁদের বলতে বলা হয়েছিল, ‘মোদীজি ১০০ মাথার রাবণ’।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top