News Flash

  • Home
  • বিদেশ
  • বিবিসি-র সাংবাদিক প্রহৃত, খবর সংগ্রহ করতে গিয়ে চিনা পুলিশের হাতে গ্রেফতার
Image

বিবিসি-র সাংবাদিক প্রহৃত, খবর সংগ্রহ করতে গিয়ে চিনা পুলিশের হাতে গ্রেফতার

বেজিং, ২৮ নভেম্বর (হি.স.): আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি-র এক সাংবাদিককে গ্রেফতার করেছে চিনের পুলিশ। তিনি চিনে সে দেশের সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভের খবর করছিলেন। বিবিসি-র তরফে দাবি করা হয়েছে, তাঁদের কর্তব্যরত সাংবাদিককে মারধর করেছে চিনের পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

চিনে বিগত কিছু দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। চিনে শি জিনপিং সরকারের কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। রবিবার বেজিং এবং শাংহাইয়ের রাস্তায় শ’য়ে শ’য়ে মানুষ বিক্ষোভ দেখান। সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিবিসি-র ওই সাংবাদিক। তাঁকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। শাংহাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে সাংবাদিককে মারধর করার অভিযোগও উঠেছে। বিবিসি-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘বিবিসি-র সাংবাদিক এড লরেন্সের সঙ্গে চিনা পুলিশের আচরণ নিয়ে আমরা শঙ্কিত।”

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top