News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল ছোট বিমান, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল
Image

আমেরিকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল ছোট বিমান, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল

নিউইয়র্ক, ২৮ নভেম্বর (হি.স.): আমেরিকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল একটি ছোট বিমান! রবিবার রাতে আমেরিকার মন্টগোমারিতে একটি ছোট আকৃতির বিমান বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। এতে কেউ হতাহত না হলেও গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।

তবে বিমানটি ঠিক কী কারণ ভেঙে পড়েছে, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, প্রায় দশ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এই দুর্ঘটনার সঙ্গে বর্ষণের কোনও সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে মন্টগোমারি পুলিশ।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top