News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাঙড়ে সিপিএমের মিছিলেহামলা’ তৃণমূলেরঅভিযোগ দায়ের লেদার কমপ্লেক্স থানায়
Image

ভাঙড়ে সিপিএমের মিছিলেহামলা’ তৃণমূলেরঅভিযোগ দায়ের লেদার কমপ্লেক্স থানায়

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : ভাঙড়ে সিপিএমের মিছিলের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই সিপিএমের মিছিলে হামলা করা হয়েছে এই অভিযোগে লেদার কমপ্লেক্স থানা ঘেরাও সিপিএমের। ঘেরাও হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মিছিলকারীরা। কার্যত রক্তারক্তি কাণ্ড ঘটে। যদিও সিপিএমের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশের অনুমতি নিয়েই রবিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পাইকান থেকে গাবতলা পর্যন্ত সিপিএমের মিছিল করার কথা ছিল। মিছিলকারীদের অভিযোগ, জাঠা চলাকালীন স্থানীয় তৃণমূল নেতা জুলফিক্কার মোল্লা ও রশিদ মোল্লার অকারণে ঝগড়াঝাটি শুরু করে। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ক্রমশ বাদানুবাদ হাতাহাতিতে পরিণত হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। সিপিএমের দাবি, তাঁদের তিনজন সমর্থক গুরুতর জখম হন। প্রত্যেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গণতন্ত্র বলে বাংলায় আর কিছু নেই বলেই দাবি করছেন তিনি। পালটা তৃণমূল সাংসদ শান্তনু সেন অবশ্য সিপিএমের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন। হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। কখনও বিজেপি, আবার কখনও কংগ্রেসের হাত ধরে সিপিএম বারবার নিজেদের অস্তিত্ব প্রমাণের ব্যর্থ চেষ্টা করছে বলেই কটাক্ষ তাঁর।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top