News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ছয়জন
Image

উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ছয়জন

উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর (হি.স.) : বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা আবগারি দফতর। ধৃতদের নাম প্রকাশ চৌহান, উত্তম কুমার, জিতু কুমার, বিকাশ প্রসাদ যাদব, সঞ্জীব কুমার এবং সুরেন্দ্র কুমার। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা।

জানা গেছে, রবিবার সকালে ব্লক চকের কাছে কিষাণগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে চেকিংয়ের সময় আবগারি দফতরের আধিকারিকরা দুটি চার চাকার গাড়ি থামায়। যানবাহন তল্লাশি করে ৯৭৯ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর অবৈধ মদ পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের কিষাণগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে উত্তরবঙ্গ থেকে বিহারের কাটিহারে মদ নিয়ে যাওয়া হচ্ছিল।

Releated Posts

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top