News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে কার্যকর্তারা ঃ রাজীব ভট্টাচার্য
Image

জয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে কার্যকর্তারা ঃ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ নভেম্বর৷৷ রবিবার ’ঘর ঘর বিজেপি ’ অভিযানের মধ্যে দিয়ে জনসম্পর্ক শুরু করেছে বিজেপি৷ রবিবার ষাটটি মন্ডলে একযোগে শুরু হয় এই অভিযান৷ এ উপলক্ষে ষাটটি মন্ডলে অনুষ্ঠিত হয় পদযাত্রা এবং সমাবেশ৷  বিজেপির প্রদেশ সভাপতি  রাজীব ভট্টাচার্য বিশালগড় মন্ডলে ’ঘর ঘর বিজেপি’ কার্যক্রমের উদ্বোধন করেন৷  প্রথমে  বিশালগড় মন্ডল কমিটির ব্যবস্থাপনায়  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেন নেতৃবৃন্দ এবং সকল কার্যকর্তা৷  এরপর মোটর স্ট্যান্ড সংলগ্ণ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মোড় থেকে শুরু হয় সুবিশাল পদযাত্রা৷ এই পদযাত্রা গিয়ে সমাপ্ত হয় বিশালগড় নিউমার্কেটে৷   সেখানে আয়োজিত সমাবেশে  বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন বিজেপির কার্যকর্তারা রিপোর্ট কার্ড নিয়ে জনতার দরবারে যাবেন৷ আজ জনতার দরবারে রিপোর্ট কার্ড নিয়ে যাওয়ার পালা আনুষ্ঠানিক ভাবে  শুরু হয়েছে৷ বিজেপি মানুষের জন্য কাজ করেছে বলেই আজ ঘরে ঘরে যাওয়ার অধিকার রয়েছে৷ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন  আজকের জনজোয়ার প্রমাণ করে দিয়েছে বিশালগড়ে পদ্মফুল  ফুটতে চলেছে৷ কার্যকর্তারা লক্ষ্য স্থির করে নিয়েছে৷ সিপিএম আস্তাবলে জনসভা করে ঘোষণা দিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় ফিরে আসার রাজনৈতিক ক্ষমতা নেই৷ তারা তাই বন্ধুর খোঁজ শুরু করে দিয়েছে৷    উপনির্বাচনে  ২৯ বছর পর যুবরাজনগরের জনতা সিপিএমকে  বিদায় জানিয়ে বিজেপিকে জয়ী করেছে৷ এতেই অনুমান করা যায় আগামী নির্বাচনে সিপিএম অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেনা৷ যাদেরকে বিজেপি বিধায়ক বানিয়েছিল, মন্ত্রী বানিয়েছে৷ তারা বুঝে গিয়েছে বিজেপিতে দুর্নীতির সুযোগ নেই৷ তাই  তারা আজ সিপিএমকে সুবিধা দেওয়ার কাজ করছে৷  সারা রাজ্যের সঙ্গে এই বিশালগড়েও কংগ্রেসের কর্মীরা ২৫ বছর অত্যাচারিত হয়েছে৷ অথচ আজ এই অত্যাচারীদের সঙ্গে  আঁতাত করতে মরিয়া  কংগ্রেসের নেতারা৷  তিনি বলেন এই পরিবারের কুমন্ত্রণা যাদের কানে যাবে তাদের মাথা মুণ্ডন করে পাগল হয়ে ঘুরতে হবে৷ এরা জনবিচ্ছিন্ন হয়ে শান্তি শৃঙ্খলা বিনষ্ট  করতে চাইছে৷ তিনি সাবধান করে দিয়ে বলেন, বিজেপি প্রতিবাদ প্রতিরোধ করতে জানে৷কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন কেউ প্ররোচনায় পা দেবেন না৷ কোন হাঙ্গামা হুজ্জতি করলে গণতান্ত্রিক উপায়ে  জবাব দেয়া হবে৷     আজ তারা গণতন্ত্রের জন্য আর্তনাদ করছে৷ বিজেপির সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস খুন বন্ধ হয়েছে৷ যাদের আমলে মন্ত্রী বিধায়ক খুন হয়েছে৷ বিশালগড়ে দুইজন বিধায়ক খুন হয়েছে৷ তাদের মুখে গণতন্ত্রের কথা মানায়না৷ তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে মাতৃশক্তি বড়ো ভূমিকা নেবে৷কারণ  মাতৃশক্তিকে স্বশক্তিকরণের কাজ করছে সরকার৷ ৩৩ শতাংশ সংরক্ষণ দিয়েছে চাকরির ক্ষেত্রে৷ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সাড়ে তিন লক্ষ মহিলাকে স্বাবলম্বী করার কাজ চলছে৷ তেইশের নির্বাচনে সরকার প্রতিষ্ঠা করে কার্যকর্তারা ঘরে ফিরবে৷ বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব ভাষণে বলেন  ২৩ শের নির্বাচনে বিশালগড়ে নয়া ইতিহাস তৈরি হবে৷ কার্যকর্তারা প্রস্তুত রয়েছে৷ দশ হাজার  ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী জয়লাভ করবে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top