News Flash

  • Home
  • খেলা
  • মেসি ম্যাজিকে ভর করে মেক্সিকো জয় আর্জেন্তিনার
Image

মেসি ম্যাজিকে ভর করে মেক্সিকো জয় আর্জেন্তিনার

দোহা, ২৭ নভেম্বর (হি.স.): বিশ্ব কাপে টিকে থাকবার জন্য শনিবারের ম্যাচটা আর্জেন্তিনার কাছে ছিল মরণ-বাঁচনের ম্যাচ। এই ধরনের ম্যাচে জিততে হলে দরকার হয় টিমের এক নম্বর প্লেয়ার লিওনেল মেসির সেরা পারফরম্যান্স। আর দায়িত্ব নিলেনও তিনি। ৬৩ মিনিটে ডান দিক থেকে আসা অ্যাঞ্জেলো দি মারিয়ার একটা গড়ানে পাসে চোখের পলক ফেলার আগেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ে একটা গড়ানে শট। ডিফেন্সের পায়ের জঙ্গলের মধ্য দিয়ে বলটা পোস্টের পাশ দিয়ে জড়িয়ে গেল জালে। মেক্সিকোর প্রবীণ গোলকিপার ওচোয়া তাঁর শরীর ছুড়ে দিয়েও কিছু করতে পারলেন না। এই ধরনের গোল করার জন্যই তো তিনি মেসি। গোল করার পর গ্যালারির দিকে চুমু ছুড়ে দিয়ে মেসি বোঝালেন দেশের সমর্থকদের মতো গোলটা করতে পেরে তিনি কতটা তৃপ্ত।

প্রথম একাদশের ৫ ফুটবলারকে বদল করে দল সাজিয়েছিলেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে, মেক্সিকো কোচ জেরার্ডো মার্টিনো আর্জেন্তিনাকে আটকাতে এদিন স্ট্র‌্যাটেজিকে বদল করেন। প্রথম একাদশে ৩ জন বদল করার পাশাপাশি একজন স্ট্রাইকার কমিয়ে ৫ ডিফেন্ডারে চলে যান। লক্ষ্য ছিল রক্ষণভাগে ভিড় জমানো। যাতে মাঝখান দিয়ে লিওনেল মেসি আক্রমণ গড়ে তুলতে না পারেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top