News Flash

  • Home
  • দেশ
  • হেরোইনসহ মুম্বাই বিমানবন্দরে আটক বিদেশি দম্পতি
Image

হেরোইনসহ মুম্বাই বিমানবন্দরে আটক বিদেশি দম্পতি

মুম্বাই, ২৭ নভেম্বর (হি. স.) : রাজস্ব গোয়েন্দা দফতরের একটি দল মুম্বাই বিমানবন্দরে অভিযান চালিয়ে জিম্বাবুয়ে থেকে আসা এক দম্পতির কাছ থেকে আট কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ৪০ কোটি টাকা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সূত্রের খবর, ডিআরআই দল জিম্বাবুয়ে থেকে হেরোইন সহ অভিযুক্তদের আসার বিষয়ে আগে থেকেই খবর পেয়েছিল। এই তথ্যের ভিত্তিতে, ডিআরআই দল রবিবার ভোরে মুম্বাই বিমানবন্দরে নজরদারি চালাচ্ছিল। রোনাল্ড মাকুম্বে (৫৬) এবং তার স্ত্রী লাভনেস মাকুম্বে (৫২) জিম্বাবুয়ে থেকে এসেছিলেন। সন্দেহের ভিত্তিতে মুম্বাই বিমানবন্দরে আটক করে ডিআরআই দল। এরপর তাদের লাগেজ তল্লাশি করে 8 কেজি হেরোইন পাওয়া যায়। দুজনকেই গ্রেফতার করেছে ডিআরআই দল। জিজ্ঞাসাবাদে তারা দুজনই জানায়, এই হেরোইন আনার জন্য শ্যারন নামের এক মহিলা তাদের ফ্লাইটের টিকিট কেটে দেয় এবং ৫০০ মার্কিন ডলার দেওয়ার কথা বলেছিল।ছিল। ডিআরআই দল সক্রিয়ভাবে শিরান নামে ওই মহিলার খোঁজ করছে।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top