News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমনাথ মন্দির দর্শনের পর আজ গুজরাতে প্রচার করবেন যোগী আদিত্যনাথ
Image

সোমনাথ মন্দির দর্শনের পর আজ গুজরাতে প্রচার করবেন যোগী আদিত্যনাথ

লখনউ, ২৬ নভেম্বর (হি.স.) : আজ শনিবার গুজরাট বিধানসভা নির্বাচনে প্রচারে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিনভর গুজরাটে প্রচারের পর রাতেই লখনউ ফিরবেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রথমে সোমনাথ যাবেন যোগী আদিত্যনাথ। সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সোমনাথ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মান সিং ভাই পারমারের পক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন যোগী আদিত্যনাথ।
এর পরে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গড়িয়াগর বিধানসভা প্রার্থী কেশুভাই নাকরানির পক্ষে প্রচার করতে ভাবনগরে যাবেন। এর পরে যোগী আদিত্যনাথ কুন্ডলা বিধানসভার বিজেপি প্রার্থী মহেশভাই কাশওয়ালার পক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সন্ধ্যায় যোগী আদিত্যনাথ ভিরামগাম বিধানসভার বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেলের পক্ষে একটি রোড শো করবেন। পরেই লখনউ ফিরবেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top