News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমতাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
Image

হেমতাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

হেমতাবাদ, ২৬ নভেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা সংলগ্ন রাজ্য সড়কের ওপরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পারমিতা সাহা (২৩)। বাড়ি কালিয়াগঞ্জ থানার ধনকৈলহাট এলাকায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃতার বাবা প্রবীর সাহা বলেন, ‘চন্ডীতলার এক আত্মীয়ের বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জে বাড়ি ফেরার পথে ফিরছিলাম। হেমতাবাদ থানার রাজ্য সড়কের ওপর বালি থাকায় বাইকটি পিছলে যায়। বাইক থেকে পড়ে যায় মেয়ে। সেইসময় রায়গঞ্জগামী একটি লরির চাকায় পিষ্ট হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক লরিটি ও দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইকটিকে বাজেয়াপ্ত করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top