News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ের পুরানবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অস্ত্রের আঘাতে গুরুতর আহত দম্পতি
Image

বিশালগড়ের পুরানবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অস্ত্রের আঘাতে গুরুতর আহত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  বিশালগড় থানা এলাকার চরিলাম পুরান বাড়িতে গতকাল গভীর রাতে দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটেছে৷ ডাকাত দলের আক্রমণে দম্পতি গুরুত্ব ভাবে আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই এর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ চুরি , ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে৷ এবার ডাকাতির ঘটনা ঘটলো চড়িলাম পুরান বাড়ি এলাকায় গোপাল দেবনাথ নামে এক গৃহস্থের বাড়িতে৷ জানা যায়, শুক্রবার গভীর রাতে ডাকাত  দল গোপাল দেবনাথ নামে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বাড়ির বারান্দার লোহার গ্রিল এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে৷ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং গোপাল বাবুর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের হার নিয়ে পালিয়ে যায়৷  ঘটনার সংগঠিত করে পালিয়ে যাওয়ার সময় গোপাল দেবনাথ এবং তার স্ত্রী ডাকত দলকে আটকানোর চেষ্টা করলে ডাকত দলের আক্রমনে আহত হন স্বামী এবং স্ত্রী৷  আক্রান্ত গোপাল বাবুর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে৷ কিন্তু ততক্ষনে গা ঢাকা দেয় ডাকাত দল৷  এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ গিয়ে  লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে৷ এদিকে একের পর এক বিশালগড় মহকুমায় ডাকাতি, চুরি , ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পেলেও বিশালগড় থানার পুলিশ  একপ্রকার শীত ঘুমে আচ্ছন্ন৷  ফলে ঘটে যাচ্ছে ডাকাতির মতো বিভিন্ন অপরাধ মূলক ঘটনা৷ সাধারন মানুষের অভিযোগ ,পুলিশ যদি রাতে সঠিক ভাবে টহলদারি চালায় তাহলে হয়তো রাতের আধারে এই ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটতো না৷  এই ধরনের ঘটনা বৃদ্ধি  পাওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সাধারন মানুষ৷ এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত ডাকাত দলের টিকির নাগাল পায় কিনা৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top