News Flash

Image

আম আদমি পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : আম আদমির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে করিমগঞ্জে । আজ শনিবার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দলের দশম প্রতিষ্ঠা দিবস পালন করেন করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির কর্মকর্তারা ।

এরপর আম আদমি পার্টির করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইনুল হক বলেন, দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। চলতি বছর মার্চ মাসে পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে আম আদমি পার্টি ।

সভাপতি বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব । পঞ্চায়েত নির্বাচনে দল থেকে প্রতিটি পদে মনোনয়ন দেওয়া হবে । তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকে তারা সংগঠন বিস্তার করে যাচ্ছেন ।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top