News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিঠুন চক্রবর্তীর সভার পাল্টা সভা করতে হবে বীরভূমে, এজলাসে বসেই দলীয় কর্মীদের নিদান অনুব্রতর
Image

মিঠুন চক্রবর্তীর সভার পাল্টা সভা করতে হবে বীরভূমে, এজলাসে বসেই দলীয় কর্মীদের নিদান অনুব্রতর

আসানসোল, ২৫ নভেম্বর (হি.স.) : বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সভার পাল্টা সভা করতে হবে বীরভূমে। এত বড় সভা করতে হবে, যাতে পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে তৃণমূল ছাড়া আর কিছু না থাকে। আদালতের এজলাসে বসেই দলীয় কর্মীদের এমনটাই নিদান দিলেন অনুব্রত মন্ডল।

রা়ঢবঙ্গ সফরে বেরিয়েছেন রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন। তারাই পাল্টা দিতে বীরভূমে দলীয় কর্মীদের সভার আয়োজন করার ‘নির্দেশ’ দিতে শোনা গেল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূলের কয়েক জন নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে তাঁদের কিছু নির্দেশও দিতে দেখা গেল অনুব্রতকে।

আদালত সূত্রে খবর, দুপুরে শুনানি শেষ হতেই এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক রাজেশ চক্রবর্তী। তখনও এজলাসের বেঞ্চে বসেছিলেন অনুব্রত। সেই সময়েই বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জন তৃণমূলের নেতা-কর্মী অনুব্রতের সঙ্গে দেখা করেন। কেউ কেউ তাঁকে ঠাকুরের ফুলও দেন। দলীয় কর্মীদের দেখতে পেয়ে ‘চেনা মেজাজে’ দেখা যায় অনুব্রতকেও। তৃণমূল সূত্রে খবর, জেলায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে খোঁজ নেন ‘কেষ্টদা’। তাঁদের কিছু পরামর্শও দিতে দেখা যায় তাঁকে। কর্মীদের মুখ থেকে আগামী ২৭ নভেম্বর মিঠুনের বীরভূম-সফরের কথা শুনে অনুব্রত স্পষ্ট জানিয়ে দেন, পাল্টা বিরাট সভা করতে হবে

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top