News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের উরুমকি শহরে ২১-তলা বহুতলে আগুনে মৃত ১০, আহত কমপক্ষে ৯ জন
Image

চিনের উরুমকি শহরে ২১-তলা বহুতলে আগুনে মৃত ১০, আহত কমপক্ষে ৯ জন

বেজিং, ২৫ নভেম্বর (হি.স.): চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসন বিল্ডিংয়ে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়াও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমকিতে একটি ২১-তলা আবাসিক ভবনে আগুন লাগে। রাত নামলেই চিনের এই শহরে ঠাণ্ডা বাড়ছে। ৩ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে উরুমকি শহরের একটি ২১-তলা আবাসিক ভবনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। এই আগুনে ১০ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top