News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া; মৃত্যু বেড়ে ২৬৮, গৃহহীন অসংখ্য মানুষ
Image

ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া; মৃত্যু বেড়ে ২৬৮, গৃহহীন অসংখ্য মানুষ

জাকার্তা, ২৩ নভেম্বর (হি.স.): বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা। পাশাপাশি এখনও অনেক বাসিন্দার খোঁজ মেলেনি। বুধবার সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গত সোমবার দুপুরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ঠিক ওই সময়ে একাধিক স্কুল খোলা ছিল। পড়াশোনার সময় কেঁপে ওঠে স্কুল। তাতে বেশ কয়েক জন পড়ুয়ার প্রাণহানি হয়েছে। পাশাপাশি, কয়েকটি গ্রামে বড়ি-ঘর ভেঙে পড়ে হুড়মুড় করে। ধস নামে এলাকায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫১ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজখবর করছে প্রশাসনের বিভিন্ন দল। এ বারের ভূকম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহহীন অসংখ্য মানুষ এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top