News Flash

  • Home
  • খেলা
  • কাতার বিশ্বকাপ: চোট নিয়ে গুজব ছড়াবেন না, অভিযান শুরুর আগে বললেন মেসি
Image

কাতার বিশ্বকাপ: চোট নিয়ে গুজব ছড়াবেন না, অভিযান শুরুর আগে বললেন মেসি

দোহা, ২২ নভেম্বর (হি. স.) : কাতারে ফিফা বিশ্বকাপে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে নামতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের প্রথম একাদশে আছেন আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসি। ম্যাচের আগে এদিন সাংবাদিক সম্মেলনে এসে শুরুতেই নিজের চোটের প্রসঙ্গ তুলে মেসি বললেন, “আমাকে নিয়ে দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। কখনও বলছেন, আমি দলের সঙ্গে প্র্যাকটিস করিনি। কখনও বলছেন, একা একা করেছি। তা নিয়েই ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। আসলে প্রথম ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলাম।”

এদিন সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে এই প্রথমবারের জন্য সংবাদ মাধ্যমের সামনে এলেন মেসি। সাংবাদিকদের মেসি বলেন, “আগের চারটে বিশ্বকাপ থেকে সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতিতে এবার বিশ্বকাপ খেলতে নামছি। আগে বিশ্বকাপ শুরুর আগে এক মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলত। এবার প্রস্তুতির সেই সুযোগটাই পাইনি। ক্লাবে খেলতে খেলতে বিশ্বকাপে এসেছি। তবুও বিশ্বকাপের গুরুত্ব সব সময় আলাদা। আর যে কোনও বিশ্বকাপে প্রথম ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। কাল সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচটা ভালভাবে শুরু করতে চাইছি।”

সাংবাদিক সম্মেলন এসে সৌদির বিরুদ্ধে তাঁর প্রথম দল বলতে চাননি স্কালোনি। মেসি বললেন, ‘‘সমস্যা যাই থাকুক, এর মধ্যে থেকেই আমাদের সেরাটা দিতে হবে প্রথম ম্যাচে। সম্ভবত এটাই আমাক শেষ বিশ্বকাপ। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না।’ শেষ ছত্রিশ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। এরকম অবস্থায় আর্জেন্টিনা কখনও বিশ্বকাপে খেলতে নেমেছে কি না বলা সম্ভব নয়। তার মধ্যে আবার কোপাটাও জিতেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে মেসি বললেন, ‘‘পুরনো দিকে তাকাতে চাই না। শুধু এটুকু বলতে পারি, এই মুহূর্তে আমি ভীষণ খুশি। যেভাবে বিশ্বকাপটা শুরু করতে চেয়েছিলাম, ঠিক সেভাবেই সব কিছু হয়েছে। এবার বাকিটা মাঠে দেখা যাবে। এটুকু বলতে পারি, মাঠে নিজের সেরাটা দেব।’’ শেষের কথাগুলি বলার সময় মনে হচ্ছিল ভীষণভাবেই প্রতিজ্ঞাবদ্ধ তিনি। শেষ বিশ্বকাপ বলে কথা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top