News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার ধমক খেয়ে হাওড়ার রাস্তা ও পথবাতির হাল দেখতে ছুটছেন জেলাশাসক
Image

মমতার ধমক খেয়ে হাওড়ার রাস্তা ও পথবাতির হাল দেখতে ছুটছেন জেলাশাসক

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছিলেন হাওড়ার পথবাতির সমস্যা, রাস্তার খারাপ অবস্থা নিয়ে। তিনি আধিকারিকদের এ নিয়ে কড়া কথাও শোনান। তার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন জেলাশাসক মুক্তা আর্য-সহ অন্যেরা।

রাজ্যের প্রধান প্রশাসনিক এবং সচিবালয় ‘নবান্ন’ হাওড়ার মন্দিরতলায়। সেখানেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘হাওড়ার ফোরশোর রোডের আলো জ্বলে না। নবান্নে যাওয়ার পথে হাওড়ার দিকের রাস্তা খারাপ।’’ অভিযোগ করেন, আগে নিয়মিত রাস্তা ধুয়ে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা হত। এখন সেটা হয় না। মুখ্যমন্ত্রী এ ভাবে অসন্তোষ প্রকাশ করার পরেই তড়িঘড়ি বৈঠক করেন হাওড়া প্রশাসন এবং পুরসভার আধিকারিকেরা। জরুরি ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার দুপুরেই ফোরশোর রোডে গিয়ে আলো এবং রাস্তার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন জেলাশাসক। তাঁর সঙ্গে থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং অন্য আধিকারিকেরা।

এ প্রসঙ্গে সুজয়বাবু বলেন, ‘‘ফোরশোর রোডে কিছু আলো খারাপ রয়েছে। ওগুলোর রক্ষণাবেক্ষণ করে এইচআরবিসি (হুগলি রিভার ব্রিজ কমিশনার্স)। তাদের বিষয়টি জানানো হয়েছে। তবে রাস্তার বাকি অংশের দেখভাল করে হাওড়া পুরসভা। সেখানেও সমস্যা থাকতে পারে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। রাস্তা ধোয়ার জন্য চারটি ‘ওয়াটার স্প্রিংকেল ভেহিকল’ কেনা হয়েছে। তাতে খরচ হয়েছে ৮৮ লক্ষ টাকা। পরিবহণ দফতর থেকে সেই গাড়িগুলির নম্বর পেলেই রাস্তায় নামানো হবে। পরিষ্কার রাখা হবে হাওড়ার রাস্তাঘাট।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top