News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর্ন বাজানোকে কেন্দ্র করে উদয়পুরে চালককে মারধর, গ্রেপ্তার দুই
Image

হর্ন বাজানোকে কেন্দ্র করে উদয়পুরে চালককে মারধর, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ৷ রাধাকিশোপুর থানায় অভিযোগ দায়ের৷ গ্রেপ্তার দুই৷ জানা যায় রবিবার সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সামনে আগরতলা – সাব্রুম জাতীয় সড়কের উপর পেছন দিক থেকে আসা একটি গাড়ি হর্ণ দেওয়াকে কেন্দ্র করে সামনের গাড়িতে থাকা ৫ যুবক মিলে বেধড়ক মারধর করে পেছনে থাকা গাড়ি চালককে৷ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় গাড়িটিকেও৷ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় গাড়ির চালক রাধাকিশোরপুর থানায় এসে অভিযোগ দায়ের করার সাথে সাথেই রাধাকিশোপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্তকারী পাঁচজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন৷ জাতীয় সড়কে হর্ন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গাড়ি চালককে পিটিয়ে রক্তাক্ত করা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলেজ চত্বরে৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top