News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
Image

দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও পরিধেয় কাপড় বিতরণ করেছে রামকৃষ্ণ মিশন৷ এ ধরনের উদ্যোগে খুশি চা বাগান শ্রমিকরা!
সোমবার দুর্গাবাড়ি চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন থেকে  মহারাজের উপস্থিতিতে দুর্গাবাড়ি চা বাগানের সকল শ্রমিকদের মধ্যে ঠান্ডার  মরশুমে কম্বল বিতরণ করা হয়৷ এদিন দুর্গাবাড়ি চা বাগানের মোট ১১০ জন শ্রমিকের মধ্যে কম্বল, শাড়ি, ধুতি বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী, সম্পাদক বংশী তাঁতি, বোর্ড অফ মেম্বার আশীষ অধিকারী সহ বাগানের সকল কর্মীরা৷ শীতের মরসুমে শীতবস্ত্র ও কাপড় পেয়ে খুশি শ্রমিকরা৷ রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বলা হয়েছে সমাজসেবার অঙ্গ হিসেবেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করাহয়েছে৷ আগামী দিনেও এ ধরনের প্রয়াস আশ্বস্ত করা হয়েছে৷

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top