News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর মহিলা থানার পাশে পূর্ত দপ্তরের অফিসে চুরি
Image

উদয়পুর মহিলা থানার পাশে পূর্ত দপ্তরের অফিসে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ উদয়পুর মহিলা থানা থেকে ঠিল ছোঁড়া দূরে পূর্ত দফতরের ওয়াটার রিসোর্স অফিসে চোরের হানা৷ জানা যায়, উদয়পুর জগন্নাথ দীঘি সংলগ্ণ উদয়পুর মহিলা থানার গা ঘেসা পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অফিস৷ রবিবার রাতে চোরের দল অফিসের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিসে থাকা একটি জলের মটর, সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়৷ সোমবার কর্মীরা অফিসে এসে দেখতে পায় অফিসের পেছনের দরজা ভাঙ্গা, ভেতরে বিদ্যুতিক পাখা সহ জলের মটর এবং বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে৷ খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে চুরির ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে৷ তবে মহিলা থানার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ণ৷ সন্ধ্যা হতেই উদয়পুর মহিলা থানার মূল গেইট এক প্রকার ভাবে বন্ধ হয়ে যায়৷ যার ফলে চোরের দল মহিলা থানা থেকে দুই হাত দূরে থাকা অফিসে হানা দিয়েছে৷ এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top