News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনিক শিবির
Image

পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনিক শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ একসঙ্গে আগরতলা পুর নিগমের দুটি ওয়ার্ডে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে  সুশাসন  অভিযানের অংশ হিসাবে বিশেষ  প্রশাসনিক শিবির৷ এদিন পুর নিগমের ৩৮ ও ৯ নং  ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির গুলি৷ সোমবার একসঙ্গে আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে  সুশাসন  অভিযানের অংশ হিসাবে বিশেষ প্রশাসনিক শিবির৷ এদিন পুর নিগমের  ৩৮ ও ৯ নং  ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির গুলি৷ প্রতিটি শিবির ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার৷ শিবির পরিদর্শন শেষে মেয়র জানান সরকার উদ্যোগ নিয়েছে সরকারী সুবিধা গুলি যাতে প্রতিটি ঘড়ে পৌছায়৷ সেই জন্য প্রতি ঘরে সুশাসন অভিযান হাতে নেওয়া হয়েছে৷ তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগম দায়িত্ব নিয়ে এই কাজ সংগঠিত করছে৷ পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে চলছে এই অভিযান৷ এই শিবিরের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথী দ্রুত প্রদানের ব্যবস্থা করা হচ্ছে৷ শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে বলে জানান মেয়র৷ যে সমস্ত কাগজ তৎক্ষনাৎ দেওয়া সম্ভব হচ্ছে না তা পরবর্তী সময় ওয়ার্ডের মাধ্যমে বাড়িতে  পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র৷

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top