News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে চলছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী
Image

নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে চলছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে চলছে বর্তমান সরকার৷ যুব মোর্চা ১৮ সূর্য মনিনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত সুশাসন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ যুব মোর্চা ১৮ সূর্য মনিনগর মণ্ডলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় সুশাসন জনসভা৷
১৮ সূর্যমনিনগর বাইপাস এলাকায় এইদিনের সুশাসন জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিন জন সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ এলাকার মানুষ যেন তাদের এলাকার সমস্যা গুলির বিষয়ে জানাতে পারে তাঁর জন্য আমার সরকার নামে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে৷ গ্রামীণ এলাকার মানুষ সেই পোর্টালে তাদের সমস্যা গুলির বিষয়ে জানাতে পারবে৷
আমার সরকার পোর্টালে সমস্যার কথা জানানো হলে ১০ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ প্রথম ধাপে কাজ না হলে, ধাপে ধাপে মুখ্য সচিবের কাছে বিষয়টি চলে যাবে৷  প্রযুক্তি ব্যবহার করে মানুষকে পাশে থাকার ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top