News Flash

  • Home
  • খেলা
  • ঝুমকি, অশ্মিতার অনবদ্য ব্যাটিংয়ে জুটমিলকে হারালো ক্রিকেট অনুরাগী
Image

ঝুমকি, অশ্মিতার অনবদ্য ব্যাটিংয়ে জুটমিলকে হারালো ক্রিকেট অনুরাগী

ক্রিকেট অনুরাগী-‌২৪৯/‌৩
জুটমিল-‌২৩৩/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। দুরন্ত লড়াই। তারপরও হারলো জুটমিল কোচিং সেন্টার। ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওপেনার ঝুমকি দেবনাথ এবং অশ্মিতা নাথের হাত ধরে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর উন্মুক্ত মহিলা ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট অনুরাগী জয়লাভ করে ১৬ রানে। ক্রিকেট অনুরাগীর গড়া ২৪৯ রানের জবাবে জুটমিল ২৩৩ রান করতে সক্ষম হয়। অনুরাগীর ঝুমকি দেবনাথ শতরান করেছেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ক্রিকেট অনুরাগী নির্ধারিত ৫০ ওভার ৩ উইকেট হারিয়ে ২৪৯ রান করে। ওপেনিং জুটিতে ঝুমকি দেবনাথ এবং অশ্মিতা নাথ ১৩১ রানের পার্টনারশীপ গড়ে বড় রানের ইঙ্গিত দেন। অশ্মিতা ৯৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। ঝুমকি ১৩৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৩ রানে এবং প্রীয়াঙ্কা সাহা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। জবাবে খেলতে মনেমে দলীয় ৩৪ রানের মাথায় ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটমিলের হয়ে রুখে দঁাড়ান অম্বেষা দাস এবং অন্তরা দাস। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ১২৯ রান। অম্বেষা ৭৭ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রানে এবং অন্তরা ৯১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন। ওই দুজন আউট হওয়ার পর আবার ধস নামে জুটমিল শিবিরে। শেষ দিকে শিল্পী দাস ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে জুটমিল ২৩৩ রান করতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে। ক্রিকেট অনুরাগীর পক্ষে ঝুমকি দেবনাথ (‌৩/‌১২) এবং অশ্মিতা নাথ (‌৩/‌৪৪) সফল বোলার।‌‌

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top