News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত রামনগর মন্ডলে বিজেপি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

সাত রামনগর মন্ডলে বিজেপি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷   সাত রামনগর মণ্ডলের অন্তর্গত ১৮ নং ওয়ার্ডে বর্ধিত সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রগতী সুকল মাঠে৷ উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস দেব, ১৮ নং ওয়ার্ডের কপর্োরেটার অভিষেক দত্ত৷
রবিবার সাত রামনগর মণ্ডলের অন্তর্গত ১৮ নং ওয়ার্ডে বর্ধিত সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রগতী সুকল মাঠে৷ এদিনের বর্ধিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস দেব, ১৮ নং ওয়ার্ডের কপর্োরেটার অভিষেক দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে সামনে রেখে দলীয় শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে এই বৈঠকের আহ্বান জানানো হয়৷ প্রশাসনিক ও সাংগঠনিক ভাবে কি কি পরিষেবা মানুষকে প্রদান করা হয়েছে এবং আগামী দিনে কি পরিষেবা প্রদান করা হবে সেই সম্পর্কে জন প্রচার চালানোর উদ্দেশ্যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়৷ একই সঙ্গে এই ওয়ার্ডের অন্তর্গত রয়েছে ৫ টি বুথ৷ এই বুথ গুলিতে দলীয় শক্তি বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই সম্পর্কে অবগত হতে বৈঠকে আলোচনা করেন কর্মীরা৷ বিধানসভা নির্বাচনে মণ্ডল ও মোর্চার ভূমিকা বড়৷ তার পরেই দলীয় অনুশাসন মেনে এই বর্ধিত সাংগঠনিক বৈঠক করা হচ্ছে বলে জানান ১৮ নং ওয়ার্ডের কপর্োরেটার অভিষেক দত্ত৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top