News Flash

Image

‘রাজ্যকে পিছিয়ে দিচ্ছে মমতা সরকার’ : অধীর

রায়গঞ্জ, ৯ নভেম্বর (হি.স.) : ফের রাজ্যের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চাকুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সরকার রাজ্যকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিনে তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের পর রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন চাকুলিয়া যাওয়ার পথে অধীরবাবু দুপুর সাড়ে ১২টা নাগাদ রায়গঞ্জে পৌঁছোন। পুর বাস টার্মিনাসের সামনে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর শিলিগুড়ি মোড়ে অবস্থিত প্রিয়রঞ্জন দাসমুন্সীর মূর্তিতেও শ্রদ্ধা জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সরকার রাজ্যকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোনও আদর্শ না থাকায় তৃণমূল এখন ইন্দিরা গান্ধীকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন।‘ শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।-

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top