News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতের ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই রাহুলের, তিনি একজন দেশ-বিরোধী : হিমন্ত বিশ্বশর্মা
Image

ভারতের ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই রাহুলের, তিনি একজন দেশ-বিরোধী : হিমন্ত বিশ্বশর্মা

কচ্ছ, ১৮ নভেম্বর (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। রাহুলকে দেশ-বিরোধী ও হিন্দু-বিরোধী আখ্যা দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারের জন্য শুক্রবার গুজরাটের কচ্ছে যান হিমন্ত, সেখানে বীর সাভারকার সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারতের ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই রাহুল গান্ধীর। বীর সাভারকার সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তাতেই তাঁদের মতাদর্শ বোঝা যাচ্ছে। তিনি দেশ-বিরোধী ও হিন্দু-বিরোধী। মানুষ এর প্রতিশোধ নেবে।”
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, গুজরাটে নির্বাচন হচ্ছে কিন্তু তিনি (রাহুল গান্ধী) দক্ষিণে ঘুরে বেড়াচ্ছেন, যখন হিমাচল প্রদেশে নির্বাচন হচ্ছিল তখন তিনি কেরলে ছিলেন… তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে চান না, কারণ তিনি খেলতে চান না।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top