News Flash

  • Home
  • বিদেশ
  • ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, সতর্কতা জারি জাপানে
Image

ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, সতর্কতা জারি জাপানে

পিয়ংইয়ং, ১৮ নভেম্বর (হি.স.): উত্তর কোরিয়া ফের আন্তঃ মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দু”দিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় মিশাইল নিক্ষেপ। স্থানীয় সময় সকাল সোয়া ১০ নাগাদ জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সমুদ্রে এসে পড়ে এই ক্ষেত্রণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এই নিয়ে আলোচনার জন্য এদিন বৈঠকে বসেন।

শুক্রবার সকালে উত্তর কোরিয়া নিজস্ব পূর্ব উপকূল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান জেলা থেকে এটি নিক্ষেপ করা হয়।এই মাসে দু”বার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। উত্তর কি ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা নির্ধারণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উৎক্ষেপণ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করছে।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top