News Flash

Image

নয়া রাজ্যপালে সন্তোষ বিজেপির সর্বস্তরে

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : রাজ্যপাল নিয়ে বঙ্গ বিজেপি-র সংঘাতের আবহেই স্থায়ী রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় নিজেদের দেওয়াল ভরিয়ে দেন সুকান্ত- শুভেন্দু-দিলীপ সহ একাধিক পদ্ম নেতা। শুভেন্দু অধিকারী টুইট করে আন্তরিকভাবে স্বাগত জানান সি ভি আনন্দ বোসকে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে রাজ্যের রাজ্যপালের পদ ছাড়েন জগদীপ ধনকর। তারপর লা গণেশনকে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল করা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে’।

রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে লা গণেশনের ভূমিকায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় পদ্ম শিবিরের একাধিক নেতাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ সৌমিত্র খাঁকে অখিল গিরি ইস্যুতে লা গণেশনের ‘নীরব’ ভূমিকা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়।

অখিল গিরিকে বরখাস্ত প্রসঙ্গে রাজ্যপাল লা গণেশনের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেছিলেন, “উনি রাজভবনে নেই৷ তা উনি ইম্ফলে থাকুন বা দিল্লিতে থাকুন। আমরা চাই, ই-মেলে বা অন্য কোনও ভাবে, কীভাবে জানি না, অখিল গিরির বিরুদ্ধে পদক্ষেপ নিতে উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন।” বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ‘ শীঘ্রই জগদীপ ধনকরের যোগ্য উত্তরসূরী পাবো আমরা’। এই আবহেই ঘোষণা হল নয়া রাজ্যপালের নাম।

বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে যেন সংবিধান অনুযায়ী কাজ হয়, সেটা দেখার দায়দায়িত্ব ওঁর। তাঁর মতো একজন দূরদর্শী ব্যক্তি যিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে অনেক নতুন প্রয়োগ করেছেন, নতুন নতুন প্রকল্প চালু করেছেন কেরলে। সেই প্রোজেক্ট পরে কেন্দ্রীয় সরকার অনুকরণ করেছে। রাজনীতির নয়, প্রশাসনের লোক। আশা করব, বাংলায় যে ডামাডোল চলছে, তার পরিবর্তন হবে।”

নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যপালকে স্বাগত জানাচ্ছি। স্থায়ী রাজ্যপাল পেলাম। রাজ্যবাসীর মতো আমরাও খুশি। আশা করব, পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক অধিকার লুণ্ঠিত হচ্ছে কি না, সে ব্যাপারে কড়া নজরদারি করবেন। তিনি সাংবিধানিক প্রধান। তিনি তাঁর কাজ করবেন। আমরা রাজনৈতিক দল করি। এই সরকারের অত্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top