News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাঁথিতে মেয়ের সামনেই মাকে ছুরিকাঘাত পুলিশকর্মীর
Image

কাঁথিতে মেয়ের সামনেই মাকে ছুরিকাঘাত পুলিশকর্মীর

পূর্ব মেদিনীপুর, ১৮ নভেম্বর (হি. স.) : ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে খুন করল পুলিশ স্বামী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি গার্লস স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। স্বামী হলেন মারিশদা থানার একজন পুলিশ কর্মী । ঘটনায় গুরুতর জখম ওই মহিলা। গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ আটক করে এসডিপিওর অফিসে রাখা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

গৃহবধূর নাম বর্ণালী রায়। তার বাড়ি কাঁথির ছ নম্বর ওয়ার্ডের মনোহরচকে। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম বাপ্পাদিত্য রায়। পুলিশ কর্মী স্বামীর ছুরির আঘাতের ফলে মহিলার মৃত্যু হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মী বাপ্পাদিত্য রায়কে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার মেয়েকে নিয়ে পরীক্ষার জন্য কাঁথির গার্লস স্কুলে এসেছিলেন ওই গৃহবধূ। মেয়েকে স্কুলের ভেতর ঢুকিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। স্কুলে পৌঁছায় তার স্বামী বাপ্পাদিত্য রায়। স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় তার। তর্ক বিতর্কে নিজের স্ত্রীর বুকে ছুরি মেরে পালায় পুলিশ স্বামী। এরপর গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বাপ্পাদিত্য রায়কে আটক করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top