News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট : ডিসেম্বরে ম্যাচ সুরাটে চূড়ান্ত প্রস্তুতি ত্রিপুরার
Image

বিজয় মার্চেন্ট : ডিসেম্বরে ম্যাচ সুরাটে চূড়ান্ত প্রস্তুতি ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। সময় নষ্ট করতে চাইছেন না ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তাই সুরাটে পৌঁছেই অনুশীলনে মেতে উঠলো ত্রিপুরার ক্রিকেটাররা। বুধবার রাতে সুরাটে পৌঁছায় দীপঙ্কর ভাটনাগরের নেতৃত্বে ত্রিপুরা দল। বৃহস্পতিবার সকালে অনুশীলনে নেমে পড়ে দল। ওই রাজ্যের পিঠাবালা স্টেডিয়ামে। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করে দেবাংশু দত্ত-‌রা। কোচ সুজিত রায় এবং রাশু দেব দত্ত। অনুশীলনে দুই কোচের ছিলো তীক্ষ্ণ নজর। ভুল দেখলেই সঙ্গে সঙ্গে শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। এতে ক্রিকেটাররা উপকৃত হচ্ছে বলে জানান ম্যানেজার জয়দেব সাহা। ভালো কিছু করার স্বপ্ন নিয়েও ওই রাজ্যে পাড়ি দিলো ত্রিপুরার ক্রিকেটাররা। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। ফলে প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে আত্মপ্রকাশেই সকলের নজর কেড়ে নিতে। সুরাটে এবছর হবে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। ওই আসরে খেলতেই ত্রিপুরার ক্রিকেটাররা এখন রয়েছে সুরাটে। তাতে ১ ডিসেম্বর মহারাষ্ট্র, ৬ ডিসেম্বর অসম, ১১ ডিসেম্বর সিকিম, ১৬ ডিসেম্বর মধ্যপ্রদেশ এবং ২১ ডিসেম্বর ওড়িশার বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে দীপঙ্কর ভাটনাগর। ডেপুটি হিসাবে থাকবে দেবাংশু দত্ত। ত্রিপুরার ক্রিকেটাররা:‌ দীপঙ্কর ভাটনাগর (‌অধিনায়ক), দেবাংশু দত্ত (‌সহ অধিনায়ক)‌, জয়জিৎ সাহা, বিশাল শীল, অয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:‌, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ:‌ সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার:‌ অজিতাভ নাথ।    ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top