News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…হাইলাকান্দির জামিরায় দুষ্প্রাপ্য সাতটি কালো বানর উদ্ধার পুলিশের, গ্রেফতার দুই
Image

আপডেট…হাইলাকান্দির জামিরায় দুষ্প্রাপ্য সাতটি কালো বানর উদ্ধার পুলিশের, গ্রেফতার দুই

হাইলাকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকার মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর থানাধীন জামিরা পুলিশ ফাঁড়ির নাকাচেকিঙে দুষ্প্রাপ্য সাতটি কালো বানর উদ্ধার করেছে আসাম পুলিশ। বন্যপ্রাণী পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

আজ মঙ্গলবার সকালে হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, এনএল ০১ এডি ৪৯৮৪ নম্বরের একটি ট্রাকে চারটি কাঠের বাক্সে বন্দি করে আফ্রিকা মহাদেশের কালো বানরগুলি পাচার করা হচ্ছিল। বানরগুলি মিজোরাম থেকে মেঘালয়ের কোনও বন্যপ্রাণী কারবারির হাতে হস্তান্তর করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তিনি জানান, গতকাল সোমবার রাত প্রায় নয়টা নাগাদ মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর থানাধীন জামিরা পুলিশ ফাঁড়ির নাকাচেকিঙে ওই ট্রাকে তালাশি চালিয়ে বানরগুলি উদ্ধার করা হয়েছে।

রামনাথপুর থানার ওসি শান্তুনু দাস এবং জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযানকারীরা বন্যপ্ৰাণী পাচারের অভিযোগে রাকেশ দেববর্মা নামের ট্রাক চালক এবং তার সঙ্গী সহ-চালক রূপম দেববর্মাকে আটক করেছেন। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, আজ মঙ্গলবার সকালে পশু চিকিৎসকের দ্বারা মেডিক্যাল চেকআপ করিয়ে বানরগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। নবনীত মহন্ত জানান, আন্তর্জাতিক বাজারে বিলুপ্তপ্রায় প্রজাতির কালো বানরের মূল্য কয়েক কোটি টাকা।

এদিকে, উদ্ধারকৃত দুষ্প্ৰাপ্য বানরগুলিকে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছেন হাইলাকান্দির ডিভিশনাল ফরেস্ট অফিসার। অন্যদিকে, চালক এবং সহ-চালকের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে উভয়কে হাইলাকান্দির বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top