নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে আদিবাসী নেতা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৪ তম জন্মজয়ন্তী পালন করা হয় দুর্গাবাড়ি চা বাগানের কমিউনিটি হলে৷ এদিন চা বাগানের শ্রমিকরা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে কমিউনিটি হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ আদিবাসী নেতা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার কর্ম জীবন নিয়ে আলোচনা করেন দুর্গা বাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতির মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী৷ ছিলেন ফ্যাক্টরি অফিসার, ম্যানেজার, বোর্ডের অধিকর্তা, সভাপতি সহ অন্যান্যরা৷

বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন দুর্গাবাড়ি চা বাগানে
Tags:
Releated Posts
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…


















