News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনীয়ায় বাইক বাহিনীর এলোপাথাড়ী ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী
Image

বিলোনীয়ায় বাইক বাহিনীর এলোপাথাড়ী ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৩ নভেম্বর৷৷ বিলোনিয়াতে শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে  গুরুতর আহত কমলেশ বিশ্বাস নামে এক স্থানীয় ব্যবসায়ী৷ এলাকা জুড়ে এইনিয়ে চরম  উত্তেজনা বিরাজ করছে ৷ পুলিশের টহলদারী চলছে৷
শনিবার বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভার বড়পাথরী এলাকায় ছাত্র যুবদের উদ্যোগে রক্তদান শিবিরকে ঘিরে অগ্ণিসংযোগ, ভাঙচুর এবং উত্তেজনা বিরাজ করছিল সারাদিন৷ বড়পাথরীর সেই উত্তেজনার আছড়ে পড়লো রাতে বিলোনিয়াতেও৷ রাতে দুর্বৃত্ত বাহিনী বাইক নিয়ে শহর জুড়ে তাণ্ডব চালিয়ে চড়াও হয় আর্যকলোনী  এলাকায়৷ জানা যায়  কমলেশ বিশ্বাস নামে এক স্থানীয় ব্যবসায়ী আর্যকলোণী এলাকার তার দোকান বন্ধ করছিল৷ এমন সময় একদল দুর্বৃত্ত বাহিনী হাতে গুরুতর আক্রমনের শিকার হয় কমলেশ বিশ্বাস৷ দুর্বৃত্তদের আক্রমনে তার মুখ পিঠ থেকে শুরু করে শরীরের কোন অংশ বাদ নেই চুরিকাঘাতের৷ চুরীকাঘাতে প্রচন্ডভাবে রক্তাক্ত কমলেশ বিশ্বাসকে ঘটনাস্থল থেকে এলাকাবাসীদের তৎপরতা বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক কমলেশ বিশ্বাসের আঘাত গুরুতরে দেখে সাথে সাথে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷ এলাকা জুড়ে এইনিয়ে চরম  উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশের টহলদারী চলছে৷v

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top