News Flash

  • Home
  • দিনের খবর
  • ঢাকায় কীটনাশক কারখানায় আগুন, হতাহাতের খবর নেই
Image

ঢাকায় কীটনাশক কারখানায় আগুন, হতাহাতের খবর নেই

ঢাকা, ১২ নভেম্বর (হি.স.) : বাংলাদেশের রাজধানী ঢাকার ধামরাইয়ে কীটনাশক তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভোরে ধামরাই উপজেলার কালামপুর বিসিক এলাকায় ‘বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো প্রডাক্টস লিমিটেড’ কারখানায় আগুন লাগে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা। তিনি বলেন, চার তলা ভবনটির চতুর্থতলায় অগ্নিকাণ্ড ঘটে। ওই ফ্লোরটি কারখানার গুদাম হিসেবে ব্যবহার হত।

ফায়ার সার্ভিস সহকারী পরিচালক (অপারেশন) মো. নজমুজ্জামান জানান, শনিবার ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ডিইপিজেড ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের সর্বমোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি বলেন, “ভবনের চতুর্থতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top