News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড় মন্ডলে বুথ বিজয় অভিযানে বিজেপি প্রদেশ সভাপতি
Image

প্রতাপগড় মন্ডলে বুথ বিজয় অভিযানে বিজেপি প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে বুথ বিজয় অভিযান৷ যা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত৷ রাজ্য ব্যাপী চলা এই বুথ বিজয় অভিযানে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য এবং মণ্ডল নেতৃত্বরাও অংশ নিচ্ছেন৷ তারই অঙ্গ হিসাবে শনিবার ১৩ প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ৩২ নাম্বার বুথে বুথ বিজয় অভিযানে অংস নেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ তিনি এদিন বুথের বিভিন্ন বাড়ি বাড়িতে যান৷ প্রত্যেকটি বুথে যোগাযোগ স্থাপন, বেনিফিসেয়ারীদের সঙ্গে সংযোগ স্থাপন করার কর্মসূচী চলছে৷ এদিনের বুথ বিজয় অভিযানে এস সি মোর্চা, মণ্ডল সভাপতি ও ডেপুটি মেয়র অংশ নেন৷ প্রদেশ সভাপতি জানান মানুষের মধ্যে স্বতঃ স্ফূর্ত সাড়া রয়েছে৷ তার নিরিখে স্পষ্ট ২০২৩ সালে ফের বিজেপি সরকার গঠন করবে৷ আগামী দিনে বেশী করে মানুষের জন্য সংকল্প থাকবে বলেও জানান তিনি৷ ইতিমধ্যেই জেলা সফর সমাপ্ত করেছেন৷ এবার শুরু হয়েছে মণ্ডল সফর৷ গত বারের চাইতে অনেক বেশী আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে দৃড় ভাবে জানান প্রদেশ সভাপতি৷

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top