News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রপতি সম্পর্কে পশ্চিমবঙ্গের কারা মন্ত্রীর কুমন্তব্যের প্রতিবাদে ত্রিপুরায় বিজেপির বিক্ষোভ
Image

রাষ্ট্রপতি সম্পর্কে পশ্চিমবঙ্গের কারা মন্ত্রীর কুমন্তব্যের প্রতিবাদে ত্রিপুরায় বিজেপির বিক্ষোভ

আগরতলা, ১২ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে পশ্চিমবঙ্গের কারা মন্ত্রী অখিল গিরির কুমন্তব্যের প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি। আজ সন্ধ্যায় আগরতলায় বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ের সম্মুখে রাস্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং কারা মন্ত্রী অখিল গিরির কুশপুত্তুলিকা দাহ করে বিজেপি জনজাতি মোর্চা। সাথে অবিলম্বে পশ্চিমবঙ্গের ওই মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের পদত্যাগ দাবি করেছে মোর্চা। রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্যের জেরে তোলপাড় রাজনীতি।বিজেপি নেতা ডেভিড দেববর্মা বলেন, গতকাল নন্দীগ্রামে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অখিল গিরির ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে সংবেদনশীল এবং বর্ণবাদী মন্তব্য দেশজুড়ে আদিবাসীদের অনুভূতিতে আঘাত করেছে৷ তাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কারা মন্ত্রী অখিল গিরির পদত্যাগ দাবি করেছে ত্রিপুরা বিজেপি জনজাতি মোর্চা।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top