News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাসে বায়ুদূষণ কাটছেই না, রাজধানীর হাওয়া ফের বিষাক্ত
Image

দিল্লির বাতাসে বায়ুদূষণ কাটছেই না, রাজধানীর হাওয়া ফের বিষাক্ত

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): আবার রাজধানীতে বাড়ল দূষণের মাত্রা। বাতাসের গুণমান ‘খুব খারাপ’ বলে জানিয়েছে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। শনিবার সকালে দিল্লির বাতাসের গুণমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৩৩৭। কুয়াশায় ঢাকা ছিল আকাশ। যার ফলে সামান্য হলেও সমস্যার মুখে পড়ে যানবাহন চলাচল।

এদিন সকালে দৃশ্যমানতা অনেকটাই তলানিতে পৌঁছে যায় দিল্লিতে। দিল্লি এবং লাগোয়া এনসিআরে দূষণের মাত্রা চরমে ওঠে। ঘন কুয়াশার আস্তরণে ঢেকে ছিল রাজধানী দিল্লি। দিল্লির থেকে এদিন সকালে বেশি দূষণ ছিল উত্তর প্রদেশের নয়ডাতে। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৫৩। হরিয়ানার গুরুগ্রামের বাতাসও এই ছিল খারাপ পর্যায়ে। সবমিলিয়ে বলাই যেতে পারে, শনিবারও রাজধানীর হাওয়া বিষাক্ত ছিল।

Releated Posts

ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের নদীগুলিতে জলস্ফীতি, ধস ও বন্যার আশঙ্কা

দেহরাদুন, ২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন নদী ও ঝোরার জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় একাধিক এলাকায় বন্যা…

ByByNews Desk Sep 2, 2026

৩,৪০০ কৃষককে সরাসরি ২১০ কোটি টাকা, ৩৫ টাকা কেজি দরে বিক্রি ৬৬৯ মেট্রিক টন পেঁয়াজ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দেশজুড়ে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬৬৯ মেট্রিক…

ByByNews Desk Sep 1, 2026

‘আমাকে ও সরকারকে সমালোচনা করতে পারেন’: সংবাদমাধ্যমকে আশ্বস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় নিরাপত্তায় সতর্কতার বার্তা

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): তীব্র ও বিষয়ভিত্তিক সমালোচনা হলেও তাঁর সরকার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব নেবে…

ByByNews Desk Sep 1, 2026

স্বামীর ‘গ্রহদোষ’ কাটানোর নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার ৩

চন্দ্রপুর (মহারাষ্ট্র), ১ সেপ্টেম্বর (আইএএনএস): কুসংস্কার ও মানুষের ব্যক্তিগত সমস্যাকে কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগের মধ্যেই মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top