News Flash

Image

কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে জাতীয় শিক্ষা দিবস পালন

করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.সি.) : সারা দেশে ১১ নভেম্বর “জাতীয় শিক্ষা দিবস” হিসেবে পালন করা হয় । এই ধারাকে অব্যাহত রেখে আজ দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের প্রতিটি স্কুলে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়।

উক্ত ক্লাস্টারের ৫৮৮নং নলুয়া এলপি স্কুল,৩০৪নং ভাগন এলপি স্কুল,পশ্চিম কানিশাইল এলপি স্কুল, ফকিরটিলা এলপি স্কুল, শরিফনগর এমই স্কুল, মেদল এলপি স্কুল,১১০নং শরিফনগর এলপি স্কুল এবং নলুয়া এমই স্কুলে নাচ-গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়।
প্রসঙ্গত কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের প্রতিটা স্কুলই প্রত্যন্ত এলাকায় অবস্থিত । পড়ুয়ারা সত্যিকার অর্থেই দরিদ্র সীমার নীচে বসবাসকারী । শহরাঞ্চলের পড়ুয়াদের মতন ততটা এগিয়ে নেই। অভিভাবকদের মধ্যেও শিক্ষার আলোছায়া অনেকটা কম । যার দরুণ এই পিছিয়েপড়া এলাকার পড়ুয়াদের জাতীয় শিক্ষা দিবসের মতন এক গুরুত্বপূর্ণ দিনে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ সত্যিই তাৎপর্যপূর্ণ ।

আর সঙ্গে উক্ত ক্লাস্টারের প্রতিটা স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সিআরসিসি কুবাদ উদ্দিনের প্রচেষ্টায় এ জাতীয় প্রতিটা উৎযাপন দিন যথাযথভাবে পালন করা হয় । যার জন্য সন্তোষ ব্যক্ত করেছেন সচেতন মহল ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top