News Flash

Image

করিমগঞ্জ শহরে দুষ্কৃতী তান্ডবে আতঙ্ক জনমনে

করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.স.) : অসমের সীমান্ত শহর করিমগঞ্জে দুষ্কৃতী তান্ডব অব্যাহত । একের পর এক চুরি কান্ড, দুষ্কৃতী কান্ড ঘটে গেলে এতে নির্বিকার করিমগঞ্জ পুলিশ ।

আজ শুক্রবার করিমগঞ্জ শহরের লক্ষীচরণ রোডে ঘঠে যাওয়া এক কান্ডে শহরে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে । অভিযোগ, সন্ধ্যারাতে শহরের আট নম্বর ওয়ার্ডের লক্ষীচরণ রোডে এক মহিলার ঘরে ডাকাতির উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে দুই দুষ্কৃতি ।
অভিযোগকারী বীণা দাস নামের মহিলা বলেন, আজ সন্ধ্যায় ঘরে তিনি তার বৃদ্ধ শাশুড়িকে নিয়ে একা ছিলেন । এমন সময় পিছনের দরজা দিয়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে দুই দুষ্কৃতীকারী । এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিরা একটি বেগ সহ ধারালো অস্ত্র ফেলে যায় ।
ঘটনার পর আশপাশের লোকজন সেখানে জড়ো হন । খবর পেয়ে ছুটে যান আট নম্বর ওয়ার্ডের কমিশনার । তিনি এসে সদর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘটনার খোঁজ নিয়ে তদন্তে শুরু করেছে ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top