News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্মসূচির দিন বদল করা যায় কি না বিজেপিকে জানাতে বলল হাই কোর্ট
Image

কর্মসূচির দিন বদল করা যায় কি না বিজেপিকে জানাতে বলল হাই কোর্ট

কলকাতা, ১১ নভেম্বর (হি. স.) : দিন পরিবর্তন করে অন্য কোনও দিন বিজেপি-র কর্মসূচি করা যায় কি না, বিজেপির কাছে তা জানতে চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

রাজ্য বিজেপির যুব মোর্চার মিছিল নিয়ে মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি। তাঁর মতে, ‘যেন দেশলাই কাঠি সাজানো রয়েছে, শুধু জ্বালানোর অপেক্ষা।’ এদিনই দুপুরে ফের এই মামলাটির শুনানি রয়েছে।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করে আগামী মঙ্গলবার মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির যুব মোর্চা নেতৃত্ব। পুলিশ ওই মিছিলের অনুমতি না দেওয়ায় তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার এই মামলায় রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ওই দিন একই এলাকায় আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। তাই অনুমতি দেওয়া হয়নি।

রাজ্যের বক্তব্য শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, “একই দিনে একই সঙ্গে তিনটি মিছিল করা কি সম্ভব? এর ফলে তো মানুষের ভোগান্তি বাড়বে। সব কর্মসূচিই রাজনৈতিক দল থেকে হওয়ায় আইনশৃঙ্খলা নিয়েও চিন্তা থাকছে।”

তাঁর মন্তব্য, “এ যেন দেশলাই কাঠি সাজানো রয়েছে শুধু জ্বালানোর অপেক্ষা।” তার পরই কর্মসূচির দিন পরিবর্তন করা সম্ভব কি না, বিজেপির আইনজীবীকে তা জেনে আসতে বলেন বিচারপতি। প্রসঙ্গত, রাজ্য জানায় ওই দিন শ্রমিক সংগঠন সিটু এবং ‘উবর’ সংস্থার ক্যাব চালক সংগঠনের একটি মিছিল রয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top