News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে কিউয়িদের হারিয়ে ফাইনালে পৌঁছল পাকিস্তান
Image

টি-২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে কিউয়িদের হারিয়ে ফাইনালে পৌঁছল পাকিস্তান

সিডনি, ৯ নভেম্বর (হি.স.) : টি-২০ বিশ্বকাপের প্রথম দু’ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান । চিরপ্রতিদ্বন্দ্বী ভারত তো বটেই, অপেক্ষাকৃত দুর্বল জিম্বোবোয়ের কাছে হারায় সাকলিন মুস্তাকের টিম নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রাক্তনরা । গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ‘বধ’ করে এবার ফাইনালে পৌঁছে গেল সেই দলই। সিডনিতে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন অফ ফর্মে থাকা বাবর আজম, যোগ্য সঙ্গত করলেন মহম্মদ রিজওয়ান । সেমিফাইনালে কিউয়িদের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল পাকিস্তান।

এদিনে প্রথমে ভাল বল করে নিউজিল্যান্ডকে ১৫২ রানে আটকে রাখে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম-মহম্মদ রিজওয়ানের ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপে ভর করে সেমিফাইনালে বাজিমাত করে পাকিস্তান। রিজওয়ান ৪৩ বলে করেন ৫৭। আর বাবর করেন ৪২ বলে ৫৩ রান। ওপেনিং পার্টনারশিপে ৭৬ বলে বাবর-রিজওয়ান জুটি করে ১০৫ রান।
বাবরের আউটের পর মহম্মদ হ্যারিসকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পতে নিয়ে যান রিজওয়ান। দলের জয় থেকে ২১ রান আগে আউট হন রিজওয়ান। এরপর হ্যারিস (৩০) আউট হন দলের জয় থেকে দু রান দূরে। শেষ পর্যন্ত উইনিং স্ট্রোক নেন শান মাসুদ (৩)। ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। গত বছর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান। এবার কিউইদের হারিয়ে ফাইনালে উঠলেন বাবররা। ২০০৯ সালে শেষবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল পাকিস্তান। ২০০৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে লর্ডসে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিল ইউনিস খানের নেতৃত্বে খেলা পাকিস্তান।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top